لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ

ডেঙ্গু নিয়ন্ত্রণে সময়ক্ষেপণ না করে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান।

ডেঙ্গু নিয়ন্ত্রণে সময়ক্ষেপণ না করে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান।

বক্তব্য রাখছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা এম কাইছার উদ্দীন।







গণ অধিকার চর্চা কেন্দ্র ও জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির উদ্যোগে আজ ০৭/৯/২৩ বৃহস্পতিবার  বিকাল ৫টায়  লালখান বাজার, চান্দমারী রোডের জমায়েতে  সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদের সভাপতি এম নুরুল হুদা চৌধুরী,সন্চালনা করেন  প্রকৌশলী সিঞ্চণ ভৌমিক। বক্তব্য রাখেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা মাহফুজুর রহমান, মশিউর রহমান খান, মো. জানে আলম, পরিবেশ কর্মী মোরশেদ আলম,  মো. আইনুল আলম ডিউক, এম কাইছার উদ্দীন, মোহাম্মদ হারুন, আবদুল মালেক সুমন, নারায়ণ দাশ, মোহাম্মদ আবদুর রহমান, মোহাম্মদ নিজাম উদ্দিন, মীর সাকিব প্রমুখ।


বক্তরা বলেন,ডেঙ্গু নিয়ন্ত্রণে সময়ক্ষেপণ না করে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানান।  ডেঙ্গু থেকে জনগণকে বাচাতে গণসচেতনতা সৃস্টি করতে, পাড়া মহল্লা ডেঙ্গু প্রতিরোধ কমিটি গঠন করুন।। 

চট্টগ্রাম সিটি করপোরেশনের দৃশ্যমান কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন,অবিলম্বে চসিক, জেলা প্রশাসনও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে দ্রুত কার্যকর ব্যাবস্থা গ্রহনের জন্য দাবী জানানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও আন্দরকিল্লা  জেনারেল হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা সেবা বৃদ্ধি ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সরবরাহের দাবী জানান। 

গণ সচেতনতা তৈরিতে পাড়া মহল্লায় কমিটি গঠনেরও দাবী জানানো হয়।

No comments

Powered by Blogger.