গণ অধিকার চর্চা কেন্দ্র-চট্টগ্রাম এর উদ্যোগে নারায়ণ হাট ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করার লক্ষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ফটিকছড়ি উপজেলার ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন এলাকা পদযাত্রা ও জমায়েত অনুষ্ঠিত হয়।এতে গণ অধিকার চর্চা কেন্দ্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্কুল,কলেজ,মাদ্রাসার অসংখ্য ছাত্র অংশ নেয়।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধের গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা মাহফুজুর রহমান, বক্তব্য রাখেন গণ অধিকার চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক মশিউর রহমান খান,
নারায়ণ হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ তৌহিদুল আলম,নারায়ন হাট ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার মাওলানা অধ্যক্ষ ফারুক হোসেন,নারায়ণ হাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবু তাহের চৌধুরী,নারায়ণ হাট বাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলাউদ্দীন,সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন,সাবেক ব্যাংক কর্মকর্তা কামাল উদ্দিন,
নারায়ণ হাট ইউনিয়ন পরিষদের সদস্য দিলিপ কান্তি দে,শওকত আকবর,আবদুল হালিম,আশুতোষ চক্রবর্তী,আলতাফ উদ্দীন,ছাত্র প্রতিনিধি এম কাইছার উদ্দীন প্রমুখ।
বক্তারা বলেন ডেঙ্গু থেকে বাচতে সচেতনতার কোন বিকল্প নেই,সরকারের উপর নির্ভর না করে নিজেরা উদ্যোগী হয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টি করতে নামতে হবে।
ফটিকছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু চিকিৎসা সহ সকল চিকিৎসার পর্যাপ্ত সুবিধা বৃদ্ধির দাবী জানান। পদযাত্রা নারায়ন হাট বাজার ও আসে পাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রদক্ষিণ করে চৌধুরী মার্কেটে জমায়েতের মাধ্যমে শেষ হয়।


0 Comments