আইন ও আদালতের নির্দেশ বাস্তবায়নের প্রচার পত্র বিলি।
বাংলা প্রচলন উদ্যোগ-চট্টগ্রাম
![]() |
| স্মারকলিপি প্রধান করছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা এম কাইছার উদ্দীন |
অবিলম্বে যানবাহন ও প্রতিষ্ঠানের নামফলক বাংলায় লিখার আহবান।
বাংলা প্রচলন উদ্যোগ এর যানবাহনের বাংলা প্রচলনের দাবীতে গরীব উল্লাহশাহ রাস্তার মোড়ে পথ সভা বাংলা প্রচলন উদ্যোগ এর সদস্য সচিব মশিউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় গরীবউল্যাহ শাহ এলাকার প্রত্যেক বাস কাউন্টার সমুহে বাংলাদেশের সংবিধান,আইন ও আদালতের নির্দেশ বাস্তবায়নের প্রচার পত্র বিলি করা হয়।
প্রতিষ্ঠান ও যানবাহনে নামফলক বাংলায় লিখে প্রকৃত ভাষা শহীদের প্রতি সম্মান জানানোর অনুরোধ জানানো হয়।বক্তব্য রাখেন, সুজাউদ্দৌলা বাবুল,হাসান শহিদ রানা,আবুল বাসার হেলাল,লিটন ব্যানার্জি,চৌধুরী জসিমুল হক,দিলরুবা খানম ছুটি,জানে আলম,সিঞ্চন ভৌমিক,মোহাম্মদ হারুন,ছাত্র প্রতিনিধি এম কাইছার উদ্দীন প্রমুখ।


No comments