কর্ণফুলী রক্ষায় জেলা প্রশাসনের উচ্ছেদ নোটিশ।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র বন্দর মৌজায় ফিশারী ঘাটসহ নদীর তীরবর্তী সকল সম্পত্তি গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের ০১ নং খাস খতিয়ানের সম্পত্তি। সরকারের অনুমতি ব্যাতিরেকে গড়ে উঠা ফিশারী ঘাটসহ নদী তীরবর্তী সকল অবৈধ স্থাপনার দখলদারদের সকল অবৈধ স্থাপনা দ্রুত সরিয়ে নেয়ার জন্য আদেশ প্রদান করা হলো। অন্যথায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে বিধিমোতাবেক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আদেশক্রমে
জেলা প্রশাসকের পক্ষে
সহকারী কমিশনার (ভূমি) সদর সার্কেল, চট্টগ্রাম




No comments