বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এম কাইছার উদ্দীনের আহ্বান
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এম কাইছার উদ্দীনের আহ্বান
আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক বিবৃতিতে তরুণ সমাজকর্মী ও ছাত্রনেতা এম কাইছার উদ্দীন পরিবেশ সংরক্ষণে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, বনভূমি ধ্বংস এবং প্লাস্টিক বর্জ্যের কারণে বিশ্ব আজ এক গভীর সংকটের মুখোমুখি। একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে পরিবেশ রক্ষাকে জাতীয় ও সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ কেবল সরকারের একার দায়িত্ব নয়; বরং নাগরিক, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং তরুণ সমাজকে এ বিষয়ে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বেশি বেশি বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

No comments